Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোর সংগঠন ও কৌশলে

নির্ভীক বাংলা,দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো শহরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে। রাঢ় বঙ্গের বিভিন্...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোর সংগঠন ও কৌশলে
निर्भीक बंगाली, दुर्गापुर: भारतीय जनता पार्टी ने आगामी विधानसभा चुनाव से पहले शहर के एक निजी होटल में एक महत्वपूर्ण तैयारी बैठक की.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো শহরের মুচিপাড়ার একটি বেসরকারি হোটেলে। রাঢ় বঙ্গের বিভিন্ন জেলার প্রার্থীদের নিয়ে আয়োজিত এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বংশাল, সতীশ ধন এবং ভূপেন্দ্র যাদব-সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে মূলত সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথ স্তরের প্রস্তুতি জোরদার করা এবং নির্বাচনী কৌশল নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলার প্রার্থীদের নিয়ে পর্যালোচনা করা হয়। দলের শীর্ষ নেতৃত্বরা প্রতিটি কেন্দ্রে জয়ের লক্ষ্যে কীভাবে প্রচার আরও জোরদার করা যায় এবং সাধারণ মানুষের কাছে পৌঁছনো যায়, সে বিষয়ে দিকনির্দেশ দেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রস্তুতি বৈঠকের মাধ্যমে রাঢ় বঙ্গে সংগঠনকে আরও মজবুত করে আসন্ন নির্বাচনে ভালো ফল করার লক্ষ্যেই এগোচ্ছে দল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে বিজেপির নির্বাচনী প্রস্তুতি বৈঠক, জোর সংগঠন ও কৌশলে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা