Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

নির্ভীক বাংলা, নিউজ ডেস্ক | দুর্গাপুর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ভোটের মুখে রাতের অন্ধকারে এ...

Abdul Haque
Abdul Haque
1 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
निर्भीक बांग्ला, न्यूज़ डेस्क दुर्गापुर दुर्गापुर पश्चिम विधानसभा क्षेत्र में भाजपा उम्मीदवार लक्ष्मण गडबुर के खिलाफ चुनाव आचार संहिता के उल्लंघन का मामला सामने आया है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, নিউজ ডেস্ক | দুর্গাপুর দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই-এর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ভোটের মুখে রাতের অন্ধকারে এলাকায় সোলার লাইট বসানোর কাজ করা হচ্ছিল বলে অভিযোগ। ঘটনাটি দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডের কান্ডেশ্বর গ্রামের বাউরি পাড়া এলাকায় মনসা মন্দিরের সামনে। শনিবার রাতে সেখানে সোলার লাইট বসানোর কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। এই খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করে দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তৃণমূলের অভিযোগ, লক্ষণ ঘড়ুই গত পাঁচ বছর এলাকায় বিজেপির বিধায়ক থাকলেও সাধারণ মানুষের কাছে তাকে তেমন দেখা যায়নি। অথচ ভোটের সময় আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন এলাকায় সোলার লাইট বসানোর চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তাদের। যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां