নির্ভীক বাংলা,দুর্গাপুর: কবি সুকান্ত ভট্টাচার্য-এর জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার দুর্গাপুর ইস্পাত অঞ্চলে আয়োজিত হল বর্ণাঢ্য ‘কিশোর বাহিনীর শ্রদ্ধার্ঘ্য’ অনুষ্ঠান। মিত্রমেলা কিশোর বাহিনীর উদ্যোগে সকালে একটি সুসজ্জিত সাইকেল র্যালি বের করা হয়, যেখানে বহু কিশোর-কিশোরী ও যুব সদস্য উৎসাহের সঙ্গে অংশ নেন। ফুল ও বিভিন্ন সচেতনতামূলক বার্তায় সজ্জিত সাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা দুর্গাপুর ইস্পাত অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। র্যালির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ, দেশপ্রেম, সমাজসেবা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, দেশপ্রেম এবং বিশ্বশান্তির মতো মূল্যবোধকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ গঠনে যুবসমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মিত্রমেলা কিশোর বাহিনীর উদ্যোগে আয়োজিত এই সাইকেল র্যালিকে ঘিরে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন বয়সের মানুষ এই উদ্যোগকে স্বাগত জানান এবং এমন সামাজিক ও মূল্যবোধভিত্তিক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
जीवन शैली
कवि सुकांत भट्टाचार्य के जन्मजयंती पर दुर्गापुर में 'किशोर बहिनी' की श्रद्धांजलि, सुसज्जित साइकिल रैली
निर्भीक बांग्ला, दुर्गापुर: कवि सुकांत भट्टाचार्य के जन्म जयंती के अवसर पर रविवार को दुर्गापुर स्टील ज़ोन में रंगारंग 'किशोर बाहिनी की श्रद्धांजलि' कार्यक्रम आयोजित किया गया। मित्रमेला किशोर बाहिनी...

निर्भीक बांग्ला, दुर्गापुर: कवि सुकांत भट्टाचार्य के जन्म जयंती के अवसर पर रविवार को दुर्गापुर स्टील ज़ोन में रंगारंग 'क — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
