Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের প্রতিবাদে কংগ্রেসের মিছিল, কয়লার উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। রবিবার দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে...

Abdul Haque
Abdul Haque
29 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের প্রতিবাদে কংগ্রেসের মিছিল, কয়লার উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ
निर्भीक बंगाली, दुर्गापुर: ईंधन गैस की कीमत में वृद्धि और आपूर्ति संकट के विरोध में राष्ट्रीय कांग्रेस सड़क पर है. रविवार को दुर्गापुर पंचमाथा मोड़ ठा|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। রবিবার দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। মিছিলে অংশ নেন জেলা নেতৃত্ব ও মহিলা কর্মীরাও। মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ হিসেবে কয়লার উনুনে রান্না করতে দেখা যায় জেলা কংগ্রেসের মহিলা নেত্রীদের। গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের জেরে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরতেই এই কর্মসূচি বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী ও জেলা সভানেত্রী মেঘনা মান্না অভিযোগ করে বলেন, “যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে জ্বালানি গ্যাসের সংকট তৈরি হয়েছে। এর সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারের। পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত না রাখার কারণেই সাধারণ মানুষকে এই ভোগান্তির শিকার হতে হচ্ছে।” তাঁদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং মূল্যবৃদ্ধির লাগাম টানতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দেন কংগ্রেস নেতৃত্ব।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের প্রতিবাদে কংগ্রেসের মিছিল, কয়লার উনুনে রান্না করে প্রতীকী প্রতিবাদ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা