Nirbhik Bangla
राजनीति

দুর্গাপুরে যুব সাথী প্রকল্পের শিবির পরিদর্শনে সাংসদ কীর্তি আজাদ, বিজেপিকে কটাক্ষ

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত নগরীর বোকারো হোস্টেল ও ভগৎ সিং ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘যুব সাথী’ প্রকল্পের শিবির পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। তাঁর সঙ্...

Abdul Haque
Abdul Haque
16 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
দুর্গাপুরে যুব সাথী প্রকল্পের শিবির পরিদর্শনে সাংসদ কীর্তি আজাদ, বিজেপিকে কটাক্ষ
निर्भीक बंगाली, दुर्गापुर: तृणमूल कांग्रेस सांसद कीर्ति आजाद ने दुर्गापुर स्टील सिटी बोकारो हॉस्टल और भगत सिंह खेल मैदान में 'युवा' का आयोजन किया.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত নগরীর বোকারো হোস্টেল ও ভগৎ সিং ক্রীড়াঙ্গনে আয়োজিত ‘যুব সাথী’ প্রকল্পের শিবির পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ এবং মহকুমা শাসক সুমন বিশ্বাস। শিবিরে গিয়ে সাংসদ বেকার যুবক-যুবতীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। প্রত্যেকটি শিবিরেই ব্যাপক ভিড় ও উৎসাহ লক্ষ্য করা যায়। সাংসদের দাবি, পশ্চিমবঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাজ্য সরকার মানুষের পাশে থাকে। আগামী কয়েক দিনের মধ্যে বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গে কটাক্ষ করে কীর্তি আজাদ বলেন, “বর্ষার সময় ব্যাঙ ডাকে, আর নির্বাচনের সময় বিজেপি ব্যাঙ আসে।” এছাড়াও তিনি অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে কাজ করছে এবং নরেন্দ্র মোদী ও অমিত শাহের হয়ে কাজ করছে বলে দাবি করেন তিনি। ভোটের সময় নরেন্দ্র মোদী দাড়ি বড় করে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন বলেও কটাক্ষ করেন সাংসদ। সাংসদের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां