Nirbhik Bangla
जीवन शैली

দুর্গাপুরে অচল জলের এটিএম ঘিরে বিজেপির অভিনব প্রতিবাদ, ফুল-মালা দিয়ে ‘শ্রাদ্ধ’ কর্মসূচি

দুর্গাপুর: দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা জলের এটিএম ঘিরে অভিনব প্রতিবাদে নামল বিজেপি। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে...

Abdul Haque
Abdul Haque
26 जून 2026 को 05:36 am बजे
WhatsApp
দুর্গাপুরে অচল জলের এটিএম ঘিরে বিজেপির অভিনব প্রতিবাদ, ফুল-মালা দিয়ে ‘শ্রাদ্ধ’ কর্মসূচি
दुर्गापुर : लंबे समय से बंद पड़ी पानी टंकी के विरोध में भाजपा ने धरना दिया. रविवार की सुबह दुर्गापुर महाकुमा अस्पताल और आईएसआई अस्पताल सनल|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর: দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে থাকা জলের এটিএম ঘিরে অভিনব প্রতিবাদে নামল বিজেপি। রবিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও ইএসআই হাসপাতাল সংলগ্ন এলাকায় থাকা দুটি জলের এটিএমে ফুল-মালা দিয়ে প্রতীকী ‘শ্রাদ্ধ’ করে বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। বিজেপির অভিযোগ, কয়েক বছর আগে দুর্গাপুর নগর নিগম শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ১৬টি জলের এটিএম চালু করেছিল। এর উদ্দেশ্য ছিল স্বল্পমূল্যে সাধারণ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া। কিন্তু দীর্ঘদিন ধরেই অধিকাংশ এটিএম অচল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার পুরসভাকে বিষয়টি জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি বিজেপি নেতাদের। এই পরিস্থিতির প্রতিবাদেই রবিবার সকালে অভিনব কর্মসূচি নেয় বিজেপি। দলের নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও তরুণ দাসের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অচল এটিএমের সামনে ফুল-মালা দিয়ে ‘শ্রদ্ধাঞ্জলি’ জানিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “অপদার্থ দুর্গাপুর নগর নিগম। সাধারণ মানুষের সুবিধার কথা বলে যে জলের এটিএমগুলি বসানো হয়েছিল, সেগুলোর একটিও ঠিকমতো চলছে না। সামনে গ্রীষ্মকাল, অথচ মানুষ চরম ভোগান্তির মুখে পড়ছে। এই এটিএমগুলি কার্যত মরে গেছে বলেই আমরা তাদের শ্রদ্ধাঞ্জলি জানাতে বাধ্য হয়েছি।” অন্যদিকে বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর ভাইস-চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব। তাঁর দাবি, অচল হয়ে থাকা জলের এটিএমগুলি দ্রুত মেরামত করে পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে অচল জলের এটিএম ঘিরে বিজেপির অভিনব প্রতিবাদ, ফুল-মালা দিয়ে ‘শ্রাদ্ধ’ কর্মসূচি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা