Nirbhik Bangla
राजनीति

বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, দুর্গাপুরে চাঞ্চল্য

নির্ভীক বাংলা, শ্যাম দাস, দূর্গাপুর: নির্বাচনের আগেই চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ির সামনে বোমা ছো...

Abdul Haque
Abdul Haque
23 जून 2026 को 01:36 pm बजे
WhatsApp
বিজেপি নেত্রীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, দুর্গাপুরে চাঞ্চল্য
निडर बंगाली, श्याम दास, दुर्गापुर: स्टील सिटी दुर्गापुर में चुनाव से पहले एक चौंकाने वाली घटना घटी. दुर्गापुर के राणा प्रताप रोड इलाके में बीजेपी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, শ্যাম দাস, দূর্গাপুর: নির্বাচনের আগেই চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুরের ইস্পাত নগরীতে। দুর্গাপুরের রানা প্রতাপ রোড এলাকায় বিজেপি নেত্রী শাশ্বতী গিরির বাড়ির সামনে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। শাশ্বতী গিরি ভারতীয় জনতা পার্টি-র দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শুক্রবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁর বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা বোমা ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানা-র পুলিশ। এলাকা ঘিরে তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের প্রবীণ সদস্যা রিনা নন্দী বলেন, “আমার মেয়ে বিজেপি দল করে। বাড়িতে মাঝেমধ্যে বিজেপি কর্মীদের আসা-যাওয়াও থাকে। কী কারণে বোমা ছোড়া হলো বুঝতে পারছি না। কে বা কারা করেছে, সেটাও দেখতে পাইনি। তবে বোমার আওয়াজে আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম।” ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां