Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল পণ্যবাহী কনটেনার

নির্ভীক বাংলা,দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের হেভি মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল একটি বারো চাকার পণ্যবাহী কনটেনার। অল্পে...

Abdul Haque
Abdul Haque
12 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল পণ্যবাহী কনটেনার
निर्भीक बंगाली, दुर्गापुर, निज संवाददाता: माल ले जा रहा एक बारह पहिया कंटेनर दुर्गापुर हेवी जंक्शन के पास एक गंभीर सड़क दुर्घटना में शामिल हो गया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দুর্গাপুর, নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুরের হেভি মোড় সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল একটি বারো চাকার পণ্যবাহী কনটেনার। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাকে ঘিরে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতিতে ছুটে আসা কনটেনারটি ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং একটি গাছে আটকে ঝুলে পড়ে। ঠিক নিচেই ছিল বসতবাড়ি, ফলে বড়সড় প্রাণহানির আশঙ্কা তৈরি হলেও ভাগ্যক্রমে কেউ হতাহত হননি। অভিযোগ, এর আগে অন্ডাল এলাকায় ওই কনটেনারটি একটি ইট বোঝাই ট্রাক্টরকে ধাক্কা মারে। এতে দু’জন গুরুতর জখম হন এবং তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এরপরেই বর্ধমানগামী লেন ধরে দ্রুতগতিতে পালাতে গিয়ে দুর্গাপুরের এম.এ.এম.সি কারখানা সংলগ্ন হেভি মোড়ে এসে দুর্ঘটনার কবলে পড়ে কনটেনারটি। স্থানীয়দের অভিযোগ, কনটেনারটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ওই এলাকায় নিরাপত্তার জন্য ব্যারিকেড দেওয়ার দাবি জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দুর্গাপুরে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে গেল পণ্যবাহী কনটেনার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা