Nirbhik Bangla
दुर्गापुर

ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

নির্ভীক বাংলা: দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার চারজন। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাক...

Abdul Haque
Abdul Haque
21 मई 2026 को 05:36 pm बजे
WhatsApp
ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ
निडर बंगाली: दुर्गापुर कोक ओवन थाने की पुलिस ने भारी मात्रा में गांजा के साथ चार लोगों को गिरफ्तार किया है. बुधवार दोपहर मुझे एक गोपनीय सूत्र से खबर मिली|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার চারজন। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিন মহিলা ও এক পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে মোট ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতরা হল উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া, ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং। ঝাড়খণ্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এটি একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক চক্রের অংশ। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা