Nirbhik Bangla
राजनीति

কুলটির নিয়ামতপুরে সিপিএমের পথসভা, SIR প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ‘Under Adjudication’ চিহ্নিত ভোটারদের নাম ঘিরে বিতর্কের জেরে কুলটির নিয়ামতপুরে বিক্ষোভে নামল Communist Party...

Abdul Haque
Abdul Haque
25 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
কুলটির নিয়ামতপুরে সিপিএমের পথসভা, SIR প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ
निर्भीक बांग्ला, आसनसोल, पश्चिम बर्दवान: विवाद के कारण अंतिम मतदाता सूची के प्रकाशन के बाद मतदाताओं के नामों को 'अंडरजुडिकेशन' के रूप में चिह्नित किया गया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ‘Under Adjudication’ চিহ্নিত ভোটারদের নাম ঘিরে বিতর্কের জেরে কুলটির নিয়ামতপুরে বিক্ষোভে নামল Communist Party of India (Marxist) (সিপিএম)। শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিয়ামতপুর ১ নম্বর লোকাল এরিয়া কমিটির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতৃত্বের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় বহু ভোটারের নাম থাকা সত্ত্বেও তাঁদের ‘Under Adjudication’ বা বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে হাজার হাজার ভোটার কার্যত অনিশ্চয়তার মুখে পড়েছেন। SIR প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদেই এই বিক্ষোভ সভার আয়োজন করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর লোকাল কমিটির সম্পাদক দেওআনন্দ প্রসাদ। এছাড়াও বক্তব্য রাখেন সিপিএম নেতা জাহাঙ্গীর আলম, জাভেদ আনসারী, অশোক শাও সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করেন, ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করছে এবং সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। দ্রুত বিষয়টির স্বচ্ছ সমাধান ও প্রকৃত ভোটারদের নাম পুনর্বহালের দাবি জানানো হয় সভা থেকে। এদিনের পথসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটির নিয়ামতপুরে সিপিএমের পথসভা, SIR প্রক্রিয়ার প্রতিবাদে বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা