Nirbhik Bangla
राज्य

ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার ৪, ধৃতদের আদালতে পেশ।

নির্ভীক বাংলা, দুর্গাপুর : অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেফতার চার। অভিযুক্তদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরন ত...

Abdul Haque
Abdul Haque
4 अगस्त 2026 को 07:36 am बजे
WhatsApp
ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার ৪, ধৃতদের আদালতে পেশ।
निडर बंगाली, दुर्गापुर: आठवीं कक्षा की एक छात्रा से कथित तौर पर सामूहिक बलात्कार करने के आरोप में उसकी प्रेमिका समेत चार लोगों को गिरफ्तार किया गया है। आरोपी को दुर्गापुर हाइक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, দুর্গাপুর :

অষ্টম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেফতার চার। অভিযুক্তদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরন তামাং, আজহারউদ্দিন মল্লিক, সুবীর দাস ও রাজকুমার দে। রাজকুমার দে হোটেল ম্যানেজার। অভিযোগ বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী বুদবুদের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর মদ্যপান করায়। মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুঁশ হয়ে যায়। তারপর তিন যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার একটি হোটেলের ভেতর ঢুকিয়ে দেয়। তারপরেই গণধর্ষণের ঘটনা ঘটে। তারপর বুদবুদ বাইপাসে ছাত্রীকে একা ছেড়ে দিয়েই পালাই অভিযুক্তরা। এক টোটোওয়ালা অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। তারপরেই বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মহিলা সহ গ্রেপ্তার ৪, ধৃতদের আদালতে পেশ। | Nirbhik Bangla | নির্ভীক বাংলা