Nirbhik Bangla
जीवन शैली

কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির পরিবার আতঙ্কে, ফের হুমকি চিঠি

নির্ভীক বাংলা,কলকাতা: কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগ, দীর্ঘ কয়েকদিন ধরে তাঁর বাড়িতে একের পর এক হুমকি চিঠি পাঠানো হচ্ছে। সর্বশেষ গতক...

Abdul Haque
Abdul Haque
1 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির পরিবার আতঙ্কে, ফের হুমকি চিঠি
निडर बंगाली, कोलकाता: कांग्रेस नेता आशुतोष चुट्टोपा धाय का परिवार बेहद डर में दिन गुजार रहा है. आरोप है कि उनके घर में कई दिनों तक एक के बाद एक फायरिंग हुई|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কলকাতা: কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। অভিযোগ, দীর্ঘ কয়েকদিন ধরে তাঁর বাড়িতে একের পর এক হুমকি চিঠি পাঠানো হচ্ছে। সর্বশেষ গতকাল ফের একটি হুমকি চিঠি পৌঁছেছে তাঁদের ঠাকুরপুকুর এলাকার বাড়িতে। আশুতোষ চ্যাটার্জির অভিযোগ, চিঠিগুলিতে মূলত তাঁর মাকে লক্ষ্য করেই ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে। চিঠিতে ধর্ষণ ও খুনের মতো জঘন্য হুমকির উল্লেখ রয়েছে। এর আগেও একাধিকবার এমন চিঠি আসার পর ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনও পর্যন্ত অভিযুক্তকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আশুতোষ চ্যাটার্জি জানান, রাজনৈতিক কাজের কারণে তাঁকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। সেই সময় পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। লাগাতার হুমকির জেরে পরিবার মানসিক চাপে রয়েছে। উল্লেখযোগ্যভাবে, আশুতোষ চ্যাটার্জির মা পেশায় একজন চিকিৎসক। তবে চলমান হুমকির আবহে তিনি বর্তমানে চিকিৎসা পরিষেবা দিতেও ভয় পাচ্ছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। ঘটনার পর ফের ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির পরিবার আতঙ্কে, ফের হুমকি চিঠি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা