Nirbhik Bangla
विश्व

আন্তর্জাতিক নারী দিবসে কংগ্রেস কার্যালয়ে আলোচনা সভা

আসানসোল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে নারী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী প্রিয়াঙ্কা স...

Abdul Haque
Abdul Haque
26 जून 2026 को 11:36 am बजे
WhatsApp
আন্তর্জাতিক নারী দিবসে কংগ্রেস কার্যালয়ে আলোচনা সভা
आसनसोल: अंतरराष्ट्रीय महिला दिवस के अवसर पर 8 मार्च को राष्ट्रीय कांग्रेस पार्टी कार्यालय में विचार-विमर्श बैठक कर महिला दिवस मनाया गया. महिला कांग्रेस प्रदेश संख्या|निर्भीक बांग्ला फोटो

আসানসোল: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার মাধ্যমে নারী দিবস পালন করা হয়। অনুষ্ঠানে মহিলা কংগ্রেসের রাজ্য নেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ বিভিন্ন মহিলা কর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পৌরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তাফা সহ দলের অন্যান্য কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা সরকার বলেন, ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী দিবসকে স্বীকৃতি দেওয়া হয় এবং তখন থেকেই পুরুষদের পাশাপাশি নারীদের সম্মান ও সমান সুযোগ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। তিনি বলেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের জন্য অধিক সুযোগ ও সংরক্ষণের বিষয়েও সেই সময় থেকেই ভাবনা শুরু হয়েছিল। এছাড়াও তিনি মন্তব্য করেন, বর্তমান সময়ে বহু নারী কর্মসূত্রে রাতের শিফটে কাজ করেন। তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। এই প্রসঙ্গে নারীদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরির উপর জোর দেন তিনি

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আন্তর্জাতিক নারী দিবসে কংগ্রেস কার্যালয়ে আলোচনা সভা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা