Nirbhik Bangla
राज्य

অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল ও কার্তুজ

জামুরিয়া: বৈধ কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং এক...

Abdul Haque
Abdul Haque
25 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল ও কার্তুজ
जामुड़िया : वैध कोयला व्यवसायियों से आग्नेयास्त्र दिखाकर रंगदारी वसूलने के आरोप में पुलिस ने दो युवकों को गिरफ्तार किया है. विपुल के बाद एक पिस्तौल|निर्भीक बांग्ला फोटो

জামুরিয়া: বৈধ কয়লা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে তোলাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি গাড়ি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মুন্না সিং (৩২), পিতা জনিশ সিং, বাড়ি শঙ্করপুর কোলিয়ারি, থানা অন্ডাল এবং বিজয় সিং (৩৮), পিতা প্রয়াত রমেশ সিং, বাড়ি গাইঘাটা হরিপুর, থানা অন্ডাল, জেলা পশ্চিম বর্ধমান। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল যে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী Eastern Coalfields Limited-এর বিভিন্ন বৈধ কয়লা ডিপো এবং ডিও কয়লা বোঝাই গাড়ির চালক ও ব্যবসায়ীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করছে। অভিযোগের ভিত্তিতে কেন্দা ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে অভিযান চালায়। অভিযানে হাতেনাতে দুই অভিযুক্তকে অস্ত্র ও গাড়িসহ গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বৃহস্পতিবার সকালে আসানসোল আদালত-এ তোলা হয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং তোলাবাজি চক্রের মূল মাথাদের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
অস্ত্র দেখিয়ে কয়লা কারবারিদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল ও কার্তুজ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা