Nirbhik Bangla
राजनीति

CMPDI কর্মীদের সমস্যা ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক BMS প্রতিনিধিদের

নির্ভীক বাংলা,আসানসোল: CMPDI কর্মচারী সংঘ (BMS) RI-1-এর সমস্ত পদাধিকারীরা পাণ্ডবেশ্বর ও আসানসোলের জনপ্রিয় বিজেপি বিধায়ক শ্রী জিতেন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে সাক...

Abdul Haque
Abdul Haque
29 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
CMPDI কর্মীদের সমস্যা ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক BMS প্রতিনিধিদের
निर्भीक बांग्ला, आसनसोल: सीएमपीडीआई कर्मचारी संघ (बीएमएस) आरआई-1 के सभी पदाधिकारी पांडवेश्वर और आसनसोल से लोकप्रिय भाजपा विधायक श्री जितेंद्र टेओ हैं।|निर्भीक बांग्ला फोटो
নির্ভীক বাংলা,আসানসোল: CMPDI কর্মচারী সংঘ (BMS) RI-1-এর সমস্ত পদাধিকারীরা পাণ্ডবেশ্বর ও আসানসোলের জনপ্রিয় বিজেপি বিধায়ক শ্রী জিতেন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে CMPDI অফিস, কর্মচারী ও ঠিকাদারি কর্মীদের বিভিন্ন সমস্যা এবং উন্নয়নমূলক কাজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বৈঠকে কর্মীদের কাজের পরিবেশ, অফিসের উন্নয়ন, ঠিকাদারি কর্মীদের সুযোগ-সুবিধা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। BMS প্রতিনিধিরা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির জনমুখী কাজের ধারা ও উন্নয়নমূলক সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দিশা দেখা যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আপনার কাজের ধরণ ও জনস্বার্থমূলক সিদ্ধান্ত এই এলাকার জন্য মাইলফলক হয়ে থাকবে। উন্নয়নের এই যাত্রায় আমরা আপনার সঙ্গে আছি।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BMS সভাপতি পঙ্কজ ঝা, সহ-সভাপতি মানস রাউত ও সৌরভ মুখার্জি, সম্পাদক Ankon Roy, সহকারী সম্পাদক চন্দন কুমার পাসওয়ান এবং অর্গানাইজেশন সম্পাদক চিত্তরঞ্জন সিং।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
CMPDI কর্মীদের সমস্যা ও উন্নয়নমূলক কাজ নিয়ে বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বৈঠক BMS প্রতিনিধিদের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা