Nirbhik Bangla
राजनीति

বাঁকুড়ায় তৃণমূলে যোগদানের ঢেউ, চিকিৎসক থেকে ব্যবসায়ী—দলে নতুন মুখ

বাঁকুড়া: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ অনুপ মণ্ডল। মঙ্গলবার বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ...

Abdul Haque
Abdul Haque
29 जून 2026 को 01:36 pm बजे
WhatsApp
বাঁকুড়ায় তৃণমূলে যোগদানের ঢেউ, চিকিৎসক থেকে ব্যবসায়ী—দলে নতুন মুখ
बांकुरा: प्रसिद्ध नेत्र रोग विशेषज्ञ डॉ. अनु मंडल लंबे इंतजार के बाद आखिरकार तृणमूल कांग्रेस में शामिल हो गयीं. मंगलवार को बांकुडु जिले की तृणमूल|निर्भीक बांग्ला फोटो
বাঁকুড়া: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ অনুপ মণ্ডল। মঙ্গলবার বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ অরুপ চক্রবর্তী এবং জেলা সভাপতি তারাশঙ্কর রায়। দলে যোগ দিয়ে ডাঃ মণ্ডল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়-এর মানুষের পাশে থাকার কাজেই তিনি অনুপ্রাণিত। তিনি বলেন, দল যদি ভবিষ্যতে কোনো দায়িত্ব দেয়, তা নিষ্ঠার সঙ্গে পালন করবেন। প্রার্থী হওয়ার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলেও জানান তিনি। জেলা সভাপতি তারাশঙ্কর রায় বলেন, ডাঃ মণ্ডল দীর্ঘদিন ধরে জেলার মানুষের জন্য কাজ করে আসছেন। এবার তিনি দলীয় সংগঠনের অংশ হিসেবে সেই কাজ আরও বিস্তৃত করবেন। বিজেপি ছেড়ে তৃণমূলে ব্যবসায়ী গৌতম মিশ্র অন্যদিকে, বাঁকুড়ার পাত্রসায়রে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী গৌতম মিশ্র (শ্যাম)। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। গৌতম মিশ্র জানান, তিনি বরাবর কংগ্রেস সমর্থক ছিলেন এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হন। ২০২১ সালে বিজেপিতে যোগ দিলেও সক্রিয়ভাবে কাজ করেননি। সমাজসেবার লক্ষ্যেই তিনি আবার তৃণমূলে ফিরলেন বলে দাবি করেন। সুব্রত দত্ত বলেন, গৌতম মিশ্র খুব অল্প সময়েই বিজেপির বাস্তব চিত্র বুঝে গিয়েছিলেন এবং এতদিন অনানুষ্ঠানিকভাবে তৃণমূলের হয়েই কাজ করছিলেন। যদিও এই যোগদানকে ঘিরে কটাক্ষ করেছে বিজেপি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস দাবি করেন, গৌতম মিশ্র ‘টিকিটের লোভে’ দলবদল করেছেন এবং আশাভঙ্গ হওয়ায় বিজেপি ছেড়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

फोटो गैलरी

1 तस्वीरें
Gallery image 1
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাঁকুড়ায় তৃণমূলে যোগদানের ঢেউ, চিকিৎসক থেকে ব্যবসায়ী—দলে নতুন মুখ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা