Nirbhik Bangla
जीवन शैली

पानागढ़ बाजार में सोने के व्यापारी का बैग छीनने की घटना, 1 गिरफ्तार

निर्भीक बांग्ला, कांकसा: पानागढ़ बाजार में एक स्वर्ण व्यवसायी से सोने, चांदी के गहने और नगद रुपये की लूट की घटना में कांकसा थाने की पुलिस ने एक व्यक्ति को गिरफ्तार किया है। गिरफ्तार व्यक्ति का नाम शेर अली खान उर्फ...

Abdul Haque
Abdul Haque
16 अगस्त 2026 को 06:46 am बजे
WhatsApp
पानागढ़ बाजार में सोने के व्यापारी का बैग छीनने की घटना, 1 गिरफ्तार
निर्भीक बांग्ला, कांकसा: पानागढ़ बाजार में एक स्वर्ण व्यवसायी से सोने, चांदी के गहने और नगद रुपये की लूट की घटना में कां — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,কাঁকসা: পানাগড় বাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনা, রুপোর গহনা ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতের নাম শের আলী খান ওরফে টেংয়াড়ি। শনিবার তাকে মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ জুন সন্ধ্যায় পানাগড় বাজারে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ওই দিন পানাগড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুবীর পাল দোকান বন্ধ করে বেশ কিছু সোনা ও রুপোর গহনা এবং প্রায় ৫০ হাজার টাকা নগদ একটি ব্যাগে নিয়ে স্কুটিতে করে বাড়ির উদ্দেশে রওনা হন। দোকান থেকে কিছুটা দূরে যেতেই একটি বাইকে থাকা দুই দুষ্কৃতী তাঁর হাত থেকে ব্যাগটি টানতে শুরু করে। ছিনতাইকারীদের সঙ্গে টানাটানির সময় স্কুটি থেকে রাস্তায় পড়ে যান ওই ব্যবসায়ী। ঘটনায় তিনি আহত হন। স্থানীয়রা ছুটে এসে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। এরপর ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালানো হয়। তদন্তে নেমে পুলিশ সূত্র মারফত শের আলী খানের সন্ধান পায়। শুক্রবার রাতে কাঁকসার মোল্লাপাড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ছিনতাই হওয়া সোনা, রুপোর গহনা বা নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
पानागढ़ बाजार में सोने के व्यापारी का बैग छीनने की घटना, 1 गिरफ्तार | Nirbhik Bangla | নির্ভীক বাংলা