Nirbhik Bangla
राज्य

ভিরিঙ্গি কালী মন্দিরে হালখাতা পুজো, নতুন বছরের সূচনায় বেনাচিতির ব্যবসায়ীদের ভিড়

নির্ভীক বাংলা দুর্গাপুর, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনেই ভক্তি ও ঐতিহ্যের আবহে মুখরিত হয়ে উঠল দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির। প্রতি বছরের মতো এ বছরও বেনাচিতির ব্যবসায়ীরা হ...

Abdul Haque
Abdul Haque
16 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
ভিরিঙ্গি কালী মন্দিরে হালখাতা পুজো, নতুন বছরের সূচনায় বেনাচিতির ব্যবসায়ীদের ভিড়
निर्भीक बंगाली दुर्गापुर, 15 अप्रैल: बंगाली नव वर्ष के पहले दिन दुर्गापुर का खूबसूरत काली मंदिर भक्ति और परंपरा से जीवंत हो उठता है। हर बी|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা দুর্গাপুর, ১৫ এপ্রিল: বাংলা নববর্ষের প্রথম দিনেই ভক্তি ও ঐতিহ্যের আবহে মুখরিত হয়ে উঠল দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির। প্রতি বছরের মতো এ বছরও বেনাচিতির ব্যবসায়ীরা হালখাতা পুজোর মাধ্যমে নতুন বছরের ব্যবসায়িক সূচনা করলেন। ভোর থেকেই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন ব্যবসায়ী ও সাধারণ ভক্তরা। নতুন বছরের শুরুতে মা কালীর আশীর্বাদ নিতে পুজো দেন তারা। দীর্ঘদিনের এই প্রথা মেনে পুরনো বছরের দেনা-পাওনার হিসেব চুকিয়ে নতুন খাতা খোলার মধ্য দিয়েই ব্যবসার নতুন অধ্যায় শুরু হয়। মন্দিরে পুজো অর্চনার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উৎসবের আবহে মেতে ওঠেন উপস্থিত সকলে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, হালখাতা শুধু ব্যবসায়িক রীতি নয়, এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর এই দিনটিকে ঘিরে বেনাচিতি এলাকায় উৎসবের আবহ তৈরি হয়

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভিরিঙ্গি কালী মন্দিরে হালখাতা পুজো, নতুন বছরের সূচনায় বেনাচিতির ব্যবসায়ীদের ভিড় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা