Nirbhik Bangla
राजनीति

अवैध शराब के खिलाफ हमला, भाजपा शराब व्यवसाय के खिलाफ स्वर

दुर्गापुर: अवैध बांग्ला शराब के व्यवसाय के आरोप के केंद्र में रविवार सुबह दुर्गापुर के 23 नंबर वार्ड के न्यू टाउनशिप थाने के सुभाषपल्ली इलाके में तनाव फैल गया। आरोप है, कि इलाके में...

Abdul Haque
Abdul Haque
8 अगस्त 2026 को 01:36 pm बजे
WhatsApp
अवैध शराब के खिलाफ हमला, भाजपा शराब व्यवसाय के खिलाफ स्वर
दुर्गापुर: अवैध बांग्ला शराब के व्यवसाय के आरोप के केंद्र में रविवार सुबह दुर्गापुर के 23 नंबर वार्ड के न्यू टाउनशिप थान — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর: অবৈধ বাংলা মদের ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে রবিবার সকালে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রকাশ্যে অবৈধ মদের কারবার চলছিল, যার ফলে স্থানীয় বাসিন্দাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বেড়ে যায় এবং মদ্যপদের উৎপাতের কারণে বিশেষ করে মহিলারা সমস্যায় পড়েন। এছাড়াও যুব সমাজের একাংশ এই অবাধ মদ বিক্রির কারণে বিপথে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর। এই পরিস্থিতিতে বিজেপির জেলা ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায় দলীয় কর্মীদের নিয়ে এলাকায় পৌঁছে অভিযোগ থাকা কয়েকটি স্থানে যান। বিজেপি কর্মীদের দাবি, সেখানে একাধিক বাড়িতে অবৈধভাবে বাংলা মদ মজুত রাখা ছিল। পরে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আনা হবে বলে জানানো হয়। ঘটনাস্থল থেকে স্বাধীন রায় বলেন, অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হবে। তবে এই ঘটনায় প্রশাসন বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां