Nirbhik Bangla
जीवन शैली

ধুরুপডাঙ্গালে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ—ঘटनাস্থলে প্রার্থী অগ্নিমিত্রা পাল

নির্ভীক বাংলা ,আসানসোল: সোমবার বিকেলে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ধুরুপডাঙ্গাল এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, চার থেকে পাঁচজন দুষ্কৃতি সঞ্জয় কুমার ঠা...

Abdul Haque
Abdul Haque
15 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
ধুরুপডাঙ্গালে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ—ঘटनাস্থলে প্রার্থী অগ্নিমিত্রা পাল
निर्भीक बंगाली, सहज सोल: सोमवार दोपहर आसनसोल दक्षिण विधानसभा अंतर्गत धारुपबोंग इलाके में बीजेपी कार्यकर्ताओं पर हमले का आरोप लगा है. आरोप: अन्य|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,আসানসোল: সোমবার বিকেলে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ধুরুপডাঙ্গাল এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, চার থেকে পাঁচজন দুষ্কৃতি সঞ্জয় কুমার ঠাকুর ও তাঁর ছেলেকে মারধর করে। বিজেপি কর্মী সুমন দেবী দাবি করেন, রাজনৈতিক কারণে তাঁদের টার্গেট করা হয়েছে। তাঁর অভিযোগ, বিজেপির সমর্থক হওয়ায় তাঁর ছেলে সূরয কুমার সিনহার উপর হামলা চালানো হয় এবং মাথায় গুরুতর আঘাত করা হয়। ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বিষয়টি নিয়ে হিরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের কর্মীদের উপর বারবার আক্রমণ করা হচ্ছে। একইসঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেন, দলের কর্মীদের উপর অত্যাচার হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां