শ্যাম দাস, আসানসোল: বিজেপির নতুন দলীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে জামুড়িয়ার বিরকুলটি গ্রামে দলের অন্দরেই বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ বিরকুলটি গ্রামে একটি নতুন বিজেপি দলীয় কার্যালয়ের উদ্বোধনের অনুষ্ঠান ছিল। অভিযোগ, কার্যালয়টির প্রায় ২০০ মিটার দূরেই জামুড়িয়া মণ্ডল–১-এর শক্তি কেন্দ্র প্রমুখের একটি দলীয় কার্যালয় রয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই নতুন কার্যালয়টির উদ্বোধন ঘিরে আপত্তি ও উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মী আদিত্য নাথ মুখোপাধ্যায়ের অভিযোগ, বিধায়ক বিজন মুখার্জী বিরকুলটি গ্রামে পৌঁছালে জামুড়িয়া মণ্ডল–১-এর সভাপতি পিনাকী রায়ের নেতৃত্বে শক্তি কেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায় ওরফে বাপ্পা এবং তাঁর অনুগামীরা বিধায়ককে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দেন এবং তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। আদিত্য নাথ মুখোপাধ্যায় আরও অভিযোগ করেন, ভিড়ের মধ্যে রাতের অন্ধকারে তাঁকে মারধর করা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জামুড়িয়া বিজেপি মণ্ডল–১-এর শক্তি কেন্দ্র প্রমুখ দেবকুমার মুখোপাধ্যায়। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যা। তিনি বলেন, “এ ধরনের কোনও ঘটনা ঘটে থাকলে অভিযোগকারী থানায় লিখিত অভিযোগ দায়ের করুন।” এদিকে, ঘটনাটি নিয়ে বিধায়ক বিজন মুখার্জীর প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনাকে কেন্দ্র করে জামুড়িয়া বিজেপির অন্দরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
राजनीति
बीजेपी के पार्टी ऑफिस के उद्घाटन को लेकर जामुरिया में विवाद, विधायक पर 'गो बैक' नारे का आरोप
श्याम दास, आसनसोल: भाजपा के नए पार्टी कार्यालय के उद्घाटन को लेकर जमुरिया के बिरकुलटी गांव में पार्टी के अंदर ही विवाद की स्थिति उत्पन्न हो गई है। रविवार शाम लगभग ६ बजे बिरकुलटी ग्राम में

श्याम दास, आसनसोल: भाजपा के नए पार्टी कार्यालय के उद्घाटन को लेकर जमुरिया के बिरकुलटी गांव में पार्टी के अंदर ही विवाद क — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
