Nirbhik Bangla
राजनीति

পাণ্ডবেশ্বরে বিজেপির প্রচারে ঝড়, রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী

নির্ভীক বাংলা, পান্ডেশ্বর , গৌরবাজার: নির্বাচনের শেষ লগ্নে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রচারের পারদ চড়ছে দ্রুত। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে সোমবার গৌরবাজার এলাক...

Abdul Haque
Abdul Haque
20 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
পাণ্ডবেশ্বরে বিজেপির প্রচারে ঝড়, রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী
निर्भीक बंगाली, पांडवेश्वर, गौंडर बाजार: चुनाव लगभग खत्म हो चुका है, पांडवेश्वर विधानसभा क्षेत्र में प्रचार जोरों पर है. बीजेपी प्रार्थना करती है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, পান্ডেশ্বর , গৌরবাজার: নির্বাচনের শেষ লগ্নে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে প্রচারের পারদ চড়ছে দ্রুত। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে সোমবার গৌরবাজার এলাকায় রোড শো করলেন আসামের মুখ্যমন্ত্রী Himanta Biswa Sarma। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গৌরবাজারে অনুষ্ঠিত এই রোড শোয়ে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী Jitendra Tiwari। প্রচারে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের সমাগম লক্ষ্য করা যায়। রোড শো ঘিরে এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা ও উৎসবের আবহ। সভা থেকে Himanta Biswa Sarma সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানান, পাণ্ডবেশ্বরের উন্নয়নের স্বার্থে জিতেন্দ্র তেওয়ারিকে বিপুল ভোটে জয়ী করার জন্য। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নারী শক্তি বিল নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিরোধীরা পরিকল্পিতভাবে বিল পাসে বাধা সৃষ্টি করেছে। একইসঙ্গে তিনি Mamata Banerjee-এর বিরোধিতারও কড়া সমালোচনা করেন এবং বলেন, “নারী শক্তিই এর জবাব দেবে।” এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ভোটের আগে দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং তৃণমূলের “গুন্ডাদের” আত্মসমর্পণের আহ্বান জানান। পুরো ঘটনাকে কেন্দ্র করে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পাণ্ডবেশ্বরে বিজেপির প্রচারে ঝড়, রোড শোয়ে আসামের মুখ্যমন্ত্রী | Nirbhik Bangla | নির্ভীক বাংলা