নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় প্রচারে নেমে আগামী দিনে এলাকার উন্নয়নের নতুন দিশা দেখানোর বার্তা দিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। বুধবার কুমারডিহি কোলিয়ারি এলাকা থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু হয়। শুরুতেই কোলিয়ারির কর্মীদের শুভেচ্ছা জানান তিনি এবং শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন। প্রচারের সময় ব্যানার প্রসঙ্গে দলের কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি মান্না দে-এর গানের লাইন তুলে ধরে বলেন, "কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখ নাম সে নাম মুছে যাবে, হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে"— এবং যোগ করেন, “আমি কাগজে নয়, মানুষের হৃদয়ে নাম লিখতে চাই।” এদিন তিনি তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। জিতেন্দ্র তেওয়ারির অভিযোগ, গত পাঁচ বছরে পাণ্ডবেশ্বরের উন্নয়ন কার্যত থমকে গেছে এবং এলাকা পিছিয়ে পড়েছে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, পাণ্ডবেশ্বরের সার্বিক উন্নয়নের জন্য তাঁকে আর একবার সুযোগ দেওয়ার। প্রচারের আগে একটি কোলিয়ারির গেট মিটিংয়ে তিনি জানান, আগামী ৪ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর ৬ তারিখ হরিপুরে নতুন বিধায়ক কার্যালয় উদ্বোধন করা হবে। সেই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণও জানান বিজেপি প্রার্থী।
राजनीति
পাণ্ডবেশ্বরে প্রচারে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি, “মানুষের হৃদয়ে নাম লিখতে চাই” বার্তা
নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় প্রচারে নেমে আগামী দিনে এলাকার উন্নয়নের নতুন দিশা দেখানোর বার্তা দিলেন বিজেপি প্...

निर्भीक बांग्ला, पांडवेश्वर, पश्चिम बर्दवान:
आने वाले दिनों में क्षेत्र के विकास के लिए विधानसभा चुनाव से पहले पांडवेश्वर के कुमारडीही क्षेत्र में प्रचार कर रहा हूं|निर्भीक बांग्ला फोटो
