নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নৈহাটিতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বিজেপির তরফে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে একাধিক বার্তা সামনে এসেছে, যেখানে তুলে ধরা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ভাবনা ও তাঁর ‘বন্দে মাতরম্’-এর ঐতিহ্য। বিজেপি নেতৃত্বের দাবি, নৈহাটির মাটির সঙ্গে জড়িয়ে থাকা এই ঐতিহ্য আজও বাংলার আত্মপরিচয়ের প্রতীক। সেই প্রেক্ষাপটেই দলের প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়-এর মনোনয়ন জমা দেওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়েছে। দলের পক্ষ থেকে প্রচারে বলা হচ্ছে, বাংলায় ন্যায় ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যে পরিবর্তন প্রয়োজন এবং সেই পরিবর্তনের জন্য বিজেপি সরকার গঠন জরুরি। পাশাপাশি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘অপশাসন’-এর অভিযোগও তোলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নৈহাটিতে ঐতিহ্য ও আবেগকে সামনে রেখে ভোটের লড়াইকে আরও তীব্র করার চেষ্টা করছে বিজেপি। মনোনয়ন পর্বের মধ্য দিয়ে সেই লড়াই যে আরও গতি পাবে, তা বলাই যায়।
राजनीति
নৈহাটিতে মনোনয়ন ঘিরে রাজনৈতিক বার্তা, বঙ্কিমচন্দ্রের উত্তরাধিকারের উল্লেখে সরব বিজেপি
নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, নৈহাটি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নৈহাটিতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মঙ্গলবার বিজেপির তরফে মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে একাধিক বার্তা সা...

निर्भीक बंगाली, निज संवाददाता, नेहटी:
आगामी विधानसभा चुनाव को लेकर शहर में राजनीतिक गर्मी बढ़ती जा रही है। मंगलवार को बीजेपी की ओर से एम|निर्भीक बांग्ला फोटो
