Nirbhik Bangla
राजनीति

হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থীর পদযাত্রা, জনসংযোগে রেখা পাত্র

নির্ভীক বাংলা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে রবিবার পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বাঁকড়ার কোঠা বাড়ি মোড় থেকে কেতারচক এমএলএ স্...

Abdul Haque
Abdul Haque
5 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থীর পদযাত্রা, জনসংযোগে রেখা পাত্র
निडर बंगाली: भाजपा प्रत्याशी रेखा पात्रा ने रविवार को उत्तर प्रदेश के 24वें परगना के हिंगलगंज विधानसभा क्षेत्र में पदयात्रा और जनसंपर्क कार्यक्रम किया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে রবিবার পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বাঁকড়ার কোঠা বাড়ি মোড় থেকে কেতারচক এমএলএ স্কুল পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় চার ঘণ্টা দেরিতে কর্মসূচিতে যোগ দেন রেখা পাত্র। জানা গিয়েছে, হাসনাবাদ এলাকায় অবরোধের কারণে তাঁর পৌঁছাতে দেরি হয়। পরে তিনি পদযাত্রায় অংশ নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছ থেকে সমর্থন ও আশীর্বাদ প্রার্থনা করেন। পদযাত্রা চলাকালীন বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকদের উদ্যোগে জল, বাতাসা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও এক প্রয়াত বিজেপি কর্মীর স্মৃতিতে শহীদ বেদীতে মাল্যদান করেন তিনি। এদিন রেখা পাত্র রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও তোষণের অভিযোগ তুলে রাজনৈতিক পরিবর্তনের ডাক দেন। তিনি জানান, বিজেপি সরকার গঠনের লক্ষ্যে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তীব্র হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দলই জনসংযোগে জোর

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां