আসানসোল: আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের ছুতা ডাঙা এলাকায় পাঁচ দিন পর ফের জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। জল আসায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মনোজিত হেমব্রম নামে এক তৃণমূল নেতার ইঙ্গিতে এলাকায় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হয়। তাঁরা সমস্যার কথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহাকেও জানান, কিন্তু কোনও সমাধান মেলেনি বলে অভিযোগ। উল্টে কিছু তৃণমূল নেতা কটূক্তিও করেছেন বলে দাবি এলাকাবাসীর। এরপর বিষয়টি জানাজানি হতেই বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ এলাকায় পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি প্রথমে কাউন্সিলর উৎপল সিনহার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে তিনি আসানসোল পুরনিগম-এর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। তিনি দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পরে বিজেপি নেতা যোগাযোগ করেন মেয়র বিধান উপাধ্যায়-এর সঙ্গে। জানা যায়, প্রায় আধঘণ্টার মধ্যেই মেয়র নিজে ফোন করে বিষয়টি খতিয়ে দেখেন এবং প্রায় এক ঘণ্টার মধ্যে ছুতা ডাঙায় জল সরবরাহ চালু করার ব্যবস্থা করা হয়। সমস্যা মিটে যাওয়ায় বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদ মেয়রকে ধন্যবাদ জানান এবং তাঁর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, গরমের মরসুম আসন্ন, তাই পুরনিগমের উচিত ১০৬টি ওয়ার্ডে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করা। এদিকে, পাঁচ দিন ধরে চলা জল সমস্যার সমাধান হওয়ায় ছুতা ডাঙার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
राजनीति
বিজেপি নেতার উদ্যোগ ও মেয়রের হস্তক্ষেপে ছুতা ডাঙায় জল সরবরাহ স্বাভাবিক
আসানসোল: আসানসোল পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের ছুতা ডাঙা এলাকায় পাঁচ দিন পর ফের জল সরবরাহ স্বাভাবিক হয়েছে। জল আসায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা...

आसनसोल: आसनसोल शहर के वार्ड नंबर 13 के छोटा डांगा इलाके में पांच दिनों के बाद जलापूर्ति सामान्य हो गयी है. पानी आते ही स्थानीय निवासियों का शहद|निर्भीक बांग्ला फोटो
