Nirbhik Bangla
राजनीति

মানুষের মতামত নিয়েই ২০২৬-এর নীল নকশা, বীজপুরে হুঙ্কার বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির

নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, বীজপুর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করতে তৎপর বিজেপি। দলের আগামী দিনের রণকৌশল ও নির্বাচনী রূপরেখা তৈরিতে এবার সরা...

Abdul Haque
Abdul Haque
11 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
মানুষের মতামত নিয়েই ২০২৬-এর নীল নকশা, বীজপুরে হুঙ্কার বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির
निर्भीक बंगाली, निज प्रतिनिधि, बेजपुर आगामी 2026 के विधानसभा चुनाव को ध्यान में रखते हुए बीजेपी अपने संगठन को मजबूत करेगी. अब पार्टी आ रही है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, বীজপুর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করতে তৎপর বিজেপি। দলের আগামী দিনের রণকৌশল ও নির্বাচনী রূপরেখা তৈরিতে এবার সরাসরি সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার বার্তা দিল গেরুয়া শিবির। বুধবার বীজপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিমলেশ তিওয়ারি জানান, ২০২৬ সালের নির্বাচনের ‘রোডম্যাপ’ তৈরি হবে মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার ভিত্তিতে। তিনি বলেন, “আমরা মানুষের দরবারে পৌঁছে তাঁদের মতামত শুনতে চাই। সেই মতামতকে গুরুত্ব দিয়েই তৈরি হবে আগামী দিনের কর্মসূচি ও নির্বাচনী ইস্তাহার।” শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করেন, অপশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাই মানুষের আস্থা অর্জন করাই এখন বিজেপির প্রধান লক্ষ্য। সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী করতে এবং বুথস্তর পর্যন্ত কর্মসূচি ছড়িয়ে দিতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজ্য রাজনীতিতে ২০২৬-এর লড়াইকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন মানুষের মতামতকে সামনে রেখে কৌশল নির্ধারণের এই বার্তা রাজনৈতিক মহলে নতুন জল্পনার সৃষ্টি করেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মানুষের মতামত নিয়েই ২০২৬-এর নীল নকশা, বীজপুরে হুঙ্কার বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির | Nirbhik Bangla | নির্ভীক বাংলা