Nirbhik Bangla
राजनीति

নিয়ামতপুরে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’ শুরু

নির্ভীক বাংলা, শ্যাম দাস,নিয়ামতপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী রূপরেখা বা মেনিফেস্টো তৈরিতে সাধারণ মানুষের মতামত সংগ্রহের লক্ষ্যে বিজেপির ‘ড্রপবক্স অভ...

Abdul Haque
Abdul Haque
9 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
নিয়ামতপুরে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’ শুরু
निर्भीक बांग्ला, श्याम दास, नियामतपुर: 2026 के विधानसभा चुनाव से पहले पार्टी की चुनावी रूपरेखा या घोषणापत्र पर आम लोगों की राय।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, শ্যাম দাস,নিয়ামতপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী রূপরেখা বা মেনিফেস্টো তৈরিতে সাধারণ মানুষের মতামত সংগ্রহের লক্ষ্যে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’-এর শুভ সূচনা হল নিয়ামতপুরে। সোমবার কুলটি বিধানসভার নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয় থেকে এই কর্মসূচির সূচনা করেন কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় পোদ্দার। ড্রপবক্স হাতে নিয়ে তিনি দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একটি মিছিল করেন এবং নিয়ামতপুর বাজার এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে লিখিত মতামত সংগ্রহ করা হয়। বিজেপি সূত্রে জানা গেছে, এই অভিযানের মাধ্যমে সংগৃহীত মতামতগুলি রাজ্য বিজেপি দপ্তরে পাঠানো হবে। পরবর্তী পর্যায়ে রাজ্যের প্রতিটি জেলা ও বিধানসভা এলাকায় সেমিনারের আয়োজন করে জনগণের ভাবনাকে গুরুত্ব দিয়ে আগামীর নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করা হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিধায়ক ডা. অজয় পোদ্দার বলেন, মানুষের সরাসরি মতামতের ভিত্তিতেই বিজেপি ভবিষ্যতের কর্মপরিকল্পনা ও উন্নয়নমূলক রূপরেখা তৈরি করতে চায়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নিয়ামতপুরে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’ শুরু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা