নির্ভীক বাংলা,বাঁকুড়া: পুকুরের মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে বাঁকুড়ায় গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম গোপাল ধীবর। গতকাল রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ তাঁকে মারধর, হুমকি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া শহরের একটি পুকুরের মালিকানা নিয়ে স্থানীয় দত্ত পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই গোপাল ধীবরের বিবাদ চলছিল। এ নিয়ে বাঁকুড়া সদর থানায় অভিযোগও দায়ের হয়। সম্প্রতি সেই ঘটনার তদন্তে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া এবং তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে গোপাল ধীবরের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, ধৃত বিজেপি নেতার দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিজেপি করার কারণেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
जीवन शैली
পুকুরের মালিকানা বিবাদে গ্রেফতার বিজেপি নেতা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ধৃতের
নির্ভীক বাংলা,বাঁকুড়া: পুকুরের মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে বাঁকুড়ায় গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম গোপাল ধীবর। গতকাল রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ তাঁকে মারধ...

निर्विक बंगाली, बांकुढ़ा: एक पार्क के स्वामित्व को लेकर लंबे समय से चल रहे विवाद को लेकर बनकुधा में एक भाजपा नेता को गिरफ्तार किया गया है। डॉक्टर का नाम गोपाल है|निर्भीक बांग्ला फोटो
