Nirbhik Bangla
जीवन शैली

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারাবনিতে সাফাই অভিযানে বিজেপি কর্মীরা

নির্ভীক বাংলা,বারাবনি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বারাবনির বিভিন্ন এলাকায় সাফাই অভিযানে অংশ নিলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। এদিন দলীয় কর্মীদের রাস্তা পরিষ্কার, ঝাড়ু দেওয়া...

Abdul Haque
Abdul Haque
31 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারাবনিতে সাফাই অভিযানে বিজেপি কর্মীরা
निर्भीक बंगाली, बाराबनी : विश्व पर्यावरण दिवस के अवसर पर शनिवार को भाजपा कार्यकर्ताओं-समर्थकों ने बाराबनी के विभिन्न इलाकों में सफाई अभियान में हिस्सा लिया. इस दिन|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,বারাবনি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার বারাবনির বিভিন্ন এলাকায় সাফাই অভিযানে অংশ নিলেন বিজেপি কর্মী ও সমর্থকেরা। এদিন দলীয় কর্মীদের রাস্তা পরিষ্কার, ঝাড়ু দেওয়া এবং নালা-নর্দমা পরিষ্কারের কাজে অংশ নিতে দেখা যায়। মহিলা কর্মীরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিজেপি কর্মীদের দাবি, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা এলাকাবাসীর কাছে নিজেদের বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদন জানান। কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্বের বক্তব্য, পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের স্বার্থে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই উদ্দেশ্যেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই বিশেষ সাফাই অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে, কর্মসূচি চলাকালীন কিছু বিজেপি কর্মী পূর্ববর্তী সরকারগুলির বিরুদ্ধে পরিচ্ছন্নতা রক্ষায় পর্যাপ্ত উদ্যোগ না নেওয়ার অভিযোগও তোলেন। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বার্তা দেওয়া হয় বলে বিজেপি নেতৃত্ব

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां