Nirbhik Bangla
राज्य

মোটা অঙ্কের টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতার, সৌমিত্র খাঁকে ঘিরে রাজনৈতিক তরজা

নির্ভীক বাংলা: মোটা অঙ্কের নগদ টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তো...

Abdul Haque
Abdul Haque
5 जून 2026 को 05:36 pm बजे
WhatsApp
মোটা অঙ্কের টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতার, সৌমিত্র খাঁকে ঘিরে রাজনৈতিক তরজা
निडर बंगाली: भारी मात्रा में नकदी के साथ दो युवकों की गिरफ्तारी का फायदा उठाते हुए अब तृणमूल कांग्रेस भी सियासी मैदान में उतर गयी है. बिष्णुपुर के बी.जे|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: মোটা অঙ্কের নগদ টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতারের ঘটনাকে হাতিয়ার করে এবার রাজনৈতিক ময়দানে নামল তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। অন্যদিকে গোটা ঘটনাকে সাজানো চক্রান্ত বলে পাল্টা দাবি করেছে বিজেপি। ঘটনাটি বর্ধমানের রেনেসাঁ আবাসনের কাছের। গতকাল সেখানে একটি গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। টাকার বৈধ উৎস জানাতে না পারায় গাড়িতে থাকা বাপন হাঁসদা ও সৌরভ ঘোড়ুই নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ধৃত দুই যুবক বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর ঘনিষ্ঠ হৃদয় পালের নাম করে। তাদের দাবি, হৃদয় পালের নির্দেশেই বালি ব্যবসায়ীদের কাছ থেকে এই টাকা সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনার পরেই তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে আক্রমণ শানায়। বিভিন্ন জায়গায় সংগৃহীত একাধিক ছবি সামনে এনে তৃণমূলের দাবি, হৃদয় পাল হলেন সাংসদ সৌমিত্র খাঁর ঘনিষ্ঠ ছায়াসঙ্গী। পাশাপাশি ধৃত সৌরভ ঘোড়ুইকেও সৌমিত্র খাঁর অন্যতম ঘনিষ্ঠ সহযোগী বলে দাবি করা হয়। তৃণমূলের অভিযোগ, সৌমিত্র খাঁর নির্দেশেই বালি ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করছিল ওই দুই যুবক। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির পাল্টা দাবি, গোটা ঘটনাটি পরিকল্পিত চক্রান্ত। ভোটের মুখে বিজেপির জনপ্রতিনিধিদের বদনাম করতেই এমন সাজানো ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি বিজেপির। বিজেপির বক্তব্য, দলের কেউই এই ধরনের কুকর্মের সঙ্গে যুক্ত নয় এবং নিরপেক্ষ তদন্ত হলেই আসল সত্য সামনে আসবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর চললেও বিষ্ণুপুরের সাধারণ মানুষের দাবি, নিরপেক্ষ ও প্রকৃত তদন্তের মাধ্যমে দ্রুত সত্য উদঘাটন হোক।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মোটা অঙ্কের টাকা সহ বর্ধমানে দুই যুবক গ্রেফতার, সৌমিত্র খাঁকে ঘিরে রাজনৈতিক তরজা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা