Nirbhik Bangla
राज्य

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নির্ভীক বাংলা,শ্যাম দাস আসানসোল : আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট! ৫ দিন কাজের দাবিতে কর্মবিরতি। এসবিআই ও পিএনবি-সহ সরকারি ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রজাতন্ত্র দিবসের ছুটির...

Abdul Haque
Abdul Haque
25 मई 2026 को 09:36 pm बजे
WhatsApp
আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট
निडर बंगाली, श्याम दासोल सरल हैं: आज देशभर में बैंकों की हड़ताल! काम की माँग के कारण 5 दिनों तक गैर-प्रदर्शन। एसबीआई और पीएनबीई समेत सरकारी बैंक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস আসানসোল :

আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট! ৫ দিন কাজের দাবিতে কর্মবিরতি। এসবিআই ও পিএনবি-সহ সরকারি ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। প্রজাতন্ত্র দিবসের ছুটির রেশ কাটতে না কাটতেই আজ, মঙ্গলবার বড়সড় ভোগান্তির মুখে ব্যাংক গ্রাহকরা। আজ, ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছিল ব্যাংক কর্মীদের সংগঠন ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্স’ (UFBU)। সপ্তাহে ৫ দিন কাজের দাবিতে এই ধর্মঘটের জেরে আজ দিনভর ব্যাহত হতে পারে সরকারি ব্যাংকগুলির পরিষেবা। ইউনিয়নের দাবি, ২০২৪ সালের মার্চ মাসে ‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন’ (IBA)-এর সঙ্গে বেতন চুক্তির সময় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সব শনিবার ব্যাংক ছুটি ঘোষণা করা হবে। এবং এর বিনিময়ে সোম থেকে শুক্র রোজ ৪০ মিনিট অতিরিক্ত কাজ করতে রাজি ছিলেন কর্মীরা। কিন্তু প্রায় দুই বছর হতে চললেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। সংগঠনের তরফে ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানানো হয়েছে, "৫ দিনের কর্মদিবস কোনো ছাড় নয়, এটা দীর্ঘদিনের বকেয়া সংস্কার। এলআইসি, আরবিআই বা শেয়ার বাজারে ৫ দিন কাজ হলে ব্যাংকে কেন নয়? আজকের ধর্মঘটে মূলত সরকারি ব্যাংকগুলির ওপর প্রভাব পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া-র মতো রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির শাখা আজ বন্ধ থাকতে পারে বা পরিষেবা আংশিক ব্যাহত হতে পারে। তবে এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI) বা কোটাক মাহিন্দ্রার মতো বেসরকারি ব্যাংকগুলিতে ধর্মঘটের প্রভাব পড়ার সম্ভাবনা কম, সেখানে কাজ স্বাভাবিকভাবেই চলার কথা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আজ দেশজুড়ে ব্যাংক ধর্মঘট | Nirbhik Bangla | নির্ভীক বাংলা