Nirbhik Bangla
जीवन शैली

দ্যা বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক রূপনারায়ানপুর শাখার উদ্বোধন

সালানপুর ব্লকের দ্যা বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক -৪২তম শাখা অর্থাৎ রূপনারায়ানপুর শাখার উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে প্রধান অতিথি রূপে উপস্থিত...

Abdul Haque
Abdul Haque
16 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
দ্যা বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক রূপনারায়ানপুর শাখার উদ্বোধন
सालानपुर विधानसभा उपाध्यक्ष ने सालानपुर ब्लॉक में प्रतिष्ठित सेंट्रल बैंक की 42वीं शाखा का उद्घाटन किया। उनके साथ मुख्य अतिथि के रूप में डिप्टी भी मौजूद थे|निर्भीक बांग्ला फोटो

সালানপুর ব্লকের দ্যা বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক -৪২তম শাখা অর্থাৎ রূপনারায়ানপুর শাখার উদ্বোধন করলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জেলা শাসক পোন্নবলম এস সহ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরী, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ আরো অনেকে।এদিন ফিতে কেঁটে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে ব্যাংকের উদ্বোধন করা হয়।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক রাজ্য সরকারের ব্যাংক,এই ব্যাংকেও অন্যান্য ব্যাংকের মত সমস্ত সুবিধা রয়েছে, সব থেকে বড় হচ্ছে এই ব্যাংক স্বল্প সুদের হাতে কৃষক, মহিলা,ক্ষুদ্র ব্যবসায়ী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মত সুবিধা দিয়ে থাকেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জনগণের সেবায় ও কৃষকদের সহায়তার জন্য এই ব্যাঙ্ক কাজ করে থাকে।আমি চাইবো আমার বিধানসভা অঞ্চলে এই ব্যাংকের আরো শাখা করা হোক।তাছাড়াও এদিন তিনি রূপনারায়ানপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন ভবন এবং পূর্ব রাঙ্গামাটিয়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন সেড,রূপনগর কালি মন্দিরে একটি নতুন সেড উদ্বোধন করেন, সাথে পিঠাকেয়ারী গ্রামীণ হাসপাতালে একটি বাউন্ডারি ওয়ালের কাজের শিল্যানাস করেন। এদিন জেলা শাসক পোন্নবলম এস জানান এই ব্যাংক গ্রামীণ এলাকায় বিশেষ সুবিধা দিয়ে থাকে,বিশেষ করে কৃষকদের জন্য সল্প সুদের বিনিময়ে ঋণের ব্যাবস্থা,তাই এই ব্যাংক হওয়াতে রূপনারায়ানপুর সহ আসে পাশের এলাকার সমস্ত মানুষ উপকৃত হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
দ্যা বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংক রূপনারায়ানপুর শাখার উদ্বোধন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা