Nirbhik Bangla
राज्य

যৌনপল্লী থেকে উদ্ধার বাংলাদেশী মহিলা,গ্রেফতার দালাল

- নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি কুলটি:- কানাডায় ভালো কাজ দেবার প্রলোভন দেখিয়ে বাংলাদেশী এক বিবাহিতা মহিলাকে সীমান্ত পার করে এনে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। স্বামীর অভিযোগের ভিত্...

Abdul Haque
Abdul Haque
8 मई 2026 को 01:36 pm बजे
WhatsApp
যৌনপল্লী থেকে উদ্ধার বাংলাদেশী মহিলা,গ্রেফতার দালাল
- निडर बंगाली कौशिक मुखोपा धाय कुल्टी: एक विवाहित बांग्लादेशी महिला को कनाडा में अच्छी नौकरी का लालच देकर सीमा पार तस्करी कर लाया जाता है|निर्भीक बांग्ला फोटो

-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি কুলটি:-

কানাডায় ভালো কাজ দেবার প্রলোভন দেখিয়ে বাংলাদেশী এক বিবাহিতা মহিলাকে সীমান্ত পার করে এনে যৌন ব্যবসায় নামানোর অভিযোগ। স্বামীর অভিযোগের ভিত্তিতে ঐ মহিলাকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুরের লছিপুর নিষিদ্ধ বা যৌন পল্লী থেকে উদ্ধার করে কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ ।একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে শিউলি শেখ নামে ধৃত দালাল চক্রের ওই মহিলাকে । ধৃত ঐ দালাল অবশ্য বাংলাদেশের নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। যদিও অভিযোগকারী স্বামী জানিয়েছেন, ধৃত দালাল মানব পাচারকারী চক্রের সাথে যুক্ত। বাংলাদেশের মীরপুরের বাসিন্দা। বর্তমানে ধৃত দু’জনই আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে আছে। অভিযোগকারী স্বামী তার পাসপোর্ট সহ অন্যান্য নথি পুলিশকে দেখিয়ে বলেন, আমি বাংলাদেশের ঢাকার বাসিন্দা। আমার স্ত্রীকে জোর করে কত ৭ ডিসেম্বর বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ভারতে এনে কুলটি থানা এলাকায় যৌন পল্লীতে রেখে যৌন ব্যবসায় নামানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই কুলটি থানার পুলিশ লছিপুর নিষিদ্ধ বা যৌন পল্লীতে হানা দিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। একইসাথে গ্রেফতার করা হয় এক মহিলা দালালকে। শনিবার দুজনকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাদেরকে আসানসোল জেলে পাঠানোর নির্দেশ দেন। বাংলাদেশের নারায়ণ গঞ্জের শামীম মোহাম্মদ শাহিনীর বিশ্বাস পশ্চিমবঙ্গের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় তিনি তার স্ত্রীকে আবার বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন বলেই আশাবাদী বলে জানিয়েছেন!!

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
যৌনপল্লী থেকে উদ্ধার বাংলাদেশী মহিলা,গ্রেফতার দালাল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা