Nirbhik Bangla
राज्य

বালুরঘাট পোস্ট অফিসে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু*

* বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হলো বালুরঘাট পোস্ট অফিসে। উত্তরবঙ্গে প্রথম এই সুবিধা বলে দাবি ভারতীয় ডাক বিভাগের। বৃহ...

Abdul Haque
Abdul Haque
21 मई 2026 को 01:36 am बजे
WhatsApp
বালুরঘাট পোস্ট অফিসে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু*
* बालुरघाट, दक्षिण दिनाजपुर: बालुरघाट डाकघर ने बुजुर्गों और विशेष जरूरतों वाले ग्राहकों के लिए एक अलग काउंटर खोला है। भारतीय डाक विभाग, यू.टी|निर्भीक बांग्ला फोटो

*

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হলো বালুরঘাট পোস্ট অফিসে। উত্তরবঙ্গে প্রথম এই সুবিধা বলে দাবি ভারতীয় ডাক বিভাগের। বৃহস্পতিবার বালুরঘাট পোস্ট অফিসের গ্রাউন্ড ফ্লোরে ফিতে কেটে দু-দুটি কাউন্টারের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বালুরঘাট হেড পোস্ট অফিসে সিঁড়ি ভেঙে উঠানামা করতে সমস্যায় পড়তে হতো প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। বহুদিন ধরেই তাঁদের জন্য পৃথক কাউন্টারের দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নরা।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেন, "এই পৃথক কাউন্টার বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য এক বড় সুবিধা। আমরা তাদের সমস্যার সমাধান করতে চাই।"

এই উদ্যোগের জন্য ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন বালুরঘাটের বাসিন্দারা।

বাইট- সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বালুরঘাট পোস্ট অফিসে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু* | Nirbhik Bangla | নির্ভীক বাংলা