Nirbhik Bangla
राज्य

পথশ্রীতে গতি: ৪৬ রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার বালুরঘাটে

বালুরঘাট: দায়িত্বভার নিয়েই উন্নয়নের রাস্তায় হাঁটতে শুরু করলেন বালুরঘাট পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প...

Abdul Haque
Abdul Haque
20 मई 2026 को 07:36 pm बजे
WhatsApp
পথশ্রীতে গতি: ৪৬ রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার বালুরঘাটে
बालुरघाट: बालुरघाट नगर पालिका के नवनिर्वाचित चेयरमैन सुरजीत साहा जिम्मेदारी के साथ विकास की राह पर चल पड़े हैं। बालुर घाट नगर निगम|निर्भीक बांग्ला फोटो

বালুরঘাট: দায়িত্বভার নিয়েই উন্নয়নের রাস্তায় হাঁটতে শুরু করলেন বালুরঘাট পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান সুরজিৎ সাহা। বালুরঘাট পৌরসভার সুবর্ণতট সভাগৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌর এলাকার ৪৬টি রাস্তার সংস্কার ও নির্মাণ কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিলেন তিনি। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘পথশ্রী’ বা ‘রাস্তাশ্রী’-র আওতায় এই কাজগুলি হবে বলে পৌরসভা সূত্রে জানানো হয়েছে। পৌরসভার তরফে জানানো হয়েছে, মোট সাতটি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে বালুরঘাট পৌরসভার ২৫টি ওয়ার্ডে ছড়িয়ে থাকা ৪৬টি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার করা হবে। দীর্ঘদিন ধরে যেসব রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছিল, সেগুলি নতুন করে মেরামত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছে পৌরসভা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, “আজ আমরা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার তুলে দিলাম। সাতটি ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ২৫টি ওয়ার্ডে ৪৬টি রাস্তার সংস্কার হবে।” তিনি আরও জানান, কিছু প্রশাসনিক ও বাস্তব সমস্যার কারণে উন্নয়ন কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে। তবে এখন আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য।পৌরসভার দাবি, এই রাস্তা সংস্কারের ফলে শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে স্কুল-কলেজগামী পড়ুয়া, সকলেই উপকৃত হবেন।নতুন চেয়ারম্যানের প্রথম বড় উদ্যোগ হিসেবে এই পথশ্রী প্রকল্পের কাজকে দেখছেন শহরবাসী। পৌরসভা সূত্রে খবর, আগামী দিনে নিকাশি, পানীয় জল ও আলো ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পথশ্রীতে গতি: ৪৬ রাস্তার কাজের ওয়ার্ক অর্ডার বালুরঘাটে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা