নির্ভীক বাংলা: বিভিন্ন দাবিকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর থেকে সারা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। বুধবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তাঁরা একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল বের করেন। আশা কর্মীদের সম্পাদিকা মঞ্জু চক্রবর্তী জানান, তাঁদের মূল দাবির মধ্যে রয়েছে মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, অবসরের পর এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং কর্মরত অবস্থায় মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ। এই দাবিগুলি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, গত ২১ জানুয়ারি কলকাতার স্বাস্থ্য ভবনে আলোচনার জন্য তাঁদের ডাকা হলেও, সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন তাঁদের উপর অত্যাচার চালায়। এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের জবাবদিহির দাবিতেই এই আন্দোলন আরও জোরদার করা হয়েছে। আশা কর্মীদের স্পষ্ট বক্তব্য, যতদিন না সরকার তাঁদের ন্যায্য দাবি মেনে নিচ্ছে, ততদিন তাঁদের কর্মবিরতি ও আন্দোলন চলবে।
जीवन शैली
বিভিন্ন দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ মিছিল
নির্ভীক বাংলা: বিভিন্ন দাবিকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর থেকে সারা রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন আশা কর্মীরা। বুধবার সকালে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে তাঁরা একত্রিত হয়ে একটি প...

निडर बंगाली:
आशा कार्यकर्ता विभिन्न मांगों को लेकर 23 दिसंबर से राज्य भर में विरोध प्रदर्शन कर रही हैं। बुधवार की सुबह उन्होंने आसनसोल में रवींद्र भवन का दौरा किया|निर्भीक बांग्ला फोटो
