Nirbhik Bangla
प्रौद्योगिकी

মোবাইল চুরির অভিযোগে ধৃত দুই যুবককে কোমরে দড়ি বেঁধে থানার বাইরে আনা, চাঞ্চল্য আসানসোলে

নির্ভীক বাংলা, আসানসোল, ৪ জুন : মোবাইল ও টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। বৃহস্পতিবার সকালে হীর...

Abdul Haque
Abdul Haque
2 अगस्त 2026 को 09:36 am बजे
WhatsApp
মোবাইল চুরির অভিযোগে ধৃত দুই যুবককে কোমরে দড়ি বেঁধে থানার বাইরে আনা, চাঞ্চল্য আসানসোলে
निर्विक बंगाली, आसनसोल, 4 जून: मोबाइल फोन और पैसे चोरी करने के आरोप में दो युवकों को गिरफ्तार किया गया और उनकी कमर में जंजीरें बांध दी गईं।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল, ৪ জুন : মোবাইল ও টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার দুই যুবককে কোমরে দড়ি বেঁধে জনসমক্ষে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আসানসোলে। বৃহস্পতিবার সকালে হীরাপুর থানার পুলিশ ধৃতদের আদালতে পেশ করার আগে থানার বাইরে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল শাস্ত্রী নগর এলাকা থেকে সায়ন ও মহঃ ইকবাল নামে দুই যুবককে মোবাইল ও টাকা চুরির অভিযোগে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আসানসোল আদালতে নিয়ে যাওয়ার আগে কোমরে দড়ি বেঁধে হীরাপুর থানা থেকে বার্ণপুর বাসস্ট্যান্ড পর্যন্ত হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ এই দৃশ্য দেখে থমকে যান। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধৃতদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের তদন্ত চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মোবাইল চুরির অভিযোগে ধৃত দুই যুবককে কোমরে দড়ি বেঁধে থানার বাইরে আনা, চাঞ্চল্য আসানসোলে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা