Nirbhik Bangla
राजनीति

আসানসোলে ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, গ্রেফতার ২০০

আসানসোল, নির্ভীক বাংলা : ভোটের ফল ঘোষণার পর থেকেই আসানসোলের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়...

Abdul Haque
Abdul Haque
23 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
আসানসোলে ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, গ্রেফতার ২০০
आसनसोल, निडर बंगाली: चुनाव परिणाम की घोषणा के बाद से आसनसोल के विभिन्न हिस्सों में अशांति की घटनाएं हुई हैं। कथित तौर पर, तृणमूल कांग्रेस बहुदलीय कार्य करती है|निर्भीक बांग्ला फोटो

আসানসোল, নির্ভীক বাংলা : ভোটের ফল ঘোষণার পর থেকেই আসানসোলের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা সামনে এসেছে। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যার জেরে উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিতে একযোগে মাঠে নেমেছে জেলা প্রশাসন, Asansol Durgapur Police Commissionerate এবং কেন্দ্রীয় বাহিনী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ কমিশনার Pranab Kumar, জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক Ponnambalam এবং ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর Sunil Kumar Singh স্পষ্টভাবে জানান, ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোনও রকম সহনশীলতা দেখানো হবে না। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি উস্কানিমূলক কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রায় ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল এবং নজরদারি। প্রশাসনের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্তি বজায় রাখতে সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোলে ভোট পরবর্তী হিংসা রুখতে কড়া প্রশাসন, গ্রেফতার ২০০ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা