Nirbhik Bangla
राजनीति

আসানসোল বাজারে পায়ে হেঁটে তৃণমূল প্রার্থীর প্রচার, জনসংযোগে জোর

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আসানসোল উত্তর বিধানসভায় পায়ে হেঁটে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। মঙ্গলবার সকাল থেকেই তিনি...

Abdul Haque
Abdul Haque
3 जुलाई 2026 को 07:36 pm बजे
WhatsApp
আসানসোল বাজারে পায়ে হেঁটে তৃণমূল প্রার্থীর প্রচার, জনসংযোগে জোর
निडर बंगाली, आसनसोल, पश्चिम बंगाल: चुनाव से पहले जनसंपर्क बढ़ाने के लिए आसनसोल उत्तर विधानसभा में तृणमूल कांग्रेस ने पैदल प्रचार किया.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে আসানসোল উত্তর বিধানসভায় পায়ে হেঁটে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক। মঙ্গলবার সকাল থেকেই তিনি আসানসোল বাজারের বিভিন্ন রাস্তা ও গলিতে প্রচার চালান। বস্তিন বাজার থেকে শুরু করে আশপাশের এলাকায় ঘুরে ঘুরে দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি তাঁদের হাতে উন্নয়নের বার্তা সম্বলিত লিফলেটও তুলে দেন। প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটকের এই পায়ে হাঁটা প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় সাড়া পড়ে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ভোটের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচি তৃণমূলের প্রচারে বাড়তি গতি আনবে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল বাজারে পায়ে হেঁটে তৃণমূল প্রার্থীর প্রচার, জনসংযোগে জোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা