Nirbhik Bangla
राजनीति

আসানসোল: যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিশীলা কলোনিতে রক্তদান শিবির

নির্ভীক বাংলা:রবিবার মহিশীলা কলোনি বয়েস স্কুল মাঠে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিপুল সংখ্যক যুব কর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণ লক্ষ্য ...

Abdul Haque
Abdul Haque
31 मई 2026 को 11:36 am बजे
WhatsApp
আসানসোল: যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিশীলা কলোনিতে রক্তদান শিবির
निर्भीक बंगाली: युवा तृणमूल कांग्रेस की ओर से हर साल महिशिला कॉलोनी बॉयज स्कूल के मैदान में रक्तदान शिविर का आयोजन किया जाता है। इस कैंप में बड़ी संख्या में लोग मौजूद हैं|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:রবিবার মহিশীলা কলোনি বয়েস স্কুল মাঠে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে বিপুল সংখ্যক যুব কর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের সভাপতি পূর্ণেন্দু চৌধুরী, অশোক রুদ্র, গুরমিত সিং, প্রবীর ধর-সহ দলের একাধিক বিশিষ্ট নেতা ও অতিথিরা। আয়োজকদের তরফে জানানো হয়েছে, যুব তৃণমূল কংগ্রেসের কর্মী আকাশ বাল্মিকী-সহ অন্যান্য প্রয়াত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন বহু যুব কর্মী। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, মানবসেবাই রাজনীতির মূল লক্ষ্য—এই ভাবনা থেকেই যুব তৃণমূল কংগ্রেস নিয়মিতভাবে এমন সমাজমুখী কর্মসূচির আয়োজন করে থাকে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল: যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিশীলা কলোনিতে রক্তদান শিবির | Nirbhik Bangla | নির্ভীক বাংলা