নির্ভীক বাংলা,আসানসোল/কুলটি, ১৭ জুলাই: অরণ্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার আসানসোল ও কুলটির দুটি বিদ্যালয়ের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণে মুখর হয়ে ওঠে দুই এলাকা। আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ স্কুলের উদ্যোগে সকালে স্কুল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। রাইমনি লেনের স্কুল থেকে শুরু হওয়া র্যালিটি গোধূলি রোড-সহ সংলগ্ন বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে স্কুলের টিচার-ইন-চার্জ পাপিয়া ঘোষ-সহ অন্যান্য শিক্ষিকারা অংশ নেন। ছাত্রছাত্রীদের হাতে পরিবেশ সংরক্ষণ ও বনায়নের গুরুত্ব তুলে ধরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল। টিচার-ইন-চার্জ পাপিয়া ঘোষ জানান, ১৪ জুলাই থেকে শুরু হওয়া অরণ্য সপ্তাহ ২০ জুলাই পর্যন্ত চলবে। এই উপলক্ষে বিদ্যালয়ে কুইজ, সচেতনতামূলক অনুষ্ঠান-সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই র্যালির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। অন্যদিকে, কুলটি উচ্চ বিদ্যালয়ের জগদীশ চন্দ্র বোস ইকো ক্লাবের উদ্যোগেও অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি কুলটির বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় স্কুলে ফিরে আসে। র্যালিতে বিদ্যালয়ের এনসিসি ক্যাডেট ও ছাত্রছাত্রীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে পরিবেশ রক্ষার বার্তা দেন। ব্যানারে লেখা ছিল— "দাও ফিরে সে অরণ্য, দাও সবুজের সমারোহ, দাও বনানী পল্লবঘন, দাও প্রাণধারা অহরহ"। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে। পাশাপাশি, "একটি গাছ মায়ের নামে" শীর্ষক বর্ষব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও চলবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ কুমার দত্ত বলেন, "পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। শুধু ছাত্রছাত্রীদের নয়, সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।" এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
आसनसोल
वन सप्ताह के अवसर पर आसनसोल और कुल्टी में जागरूकता रैली, विद्यालय के छात्रों को पर्यावरणवाद का संदेश
निर्भीक बांग्ला, आसनसोल/कुल्टी, 17 जुलाई: वन सप्ताह के अवसर पर शुक्रवार को आसनसोल और कुल्टी के दो स्कूलों की पहल पर पर्यावरण संरक्षण और हरितीकरण के संदेश के साथ एक रंगीन जागरूकता रैली का आयोजन किया गया...

निर्भीक बांग्ला, आसनसोल/कुल्टी, 17 जुलाई: वन सप्ताह के अवसर पर शुक्रवार को आसनसोल और कुल्टी के दो स्कूलों की पहल पर पर्य — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
