Nirbhik Bangla
आसनसोल

ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে বৈঠক আসানসোল দক্ষিণ থানার

নির্ভীক বাংলা,আসানসোল: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাউন্ড সংক্রান্ত আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে রবিবার Asansol South Police Station-এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের নিয...

Abdul Haque
Abdul Haque
26 जुलाई 2026 को 07:36 am बजे
WhatsApp
ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে বৈঠক আসানসোল দক্ষিণ থানার
निर्भीक बांग्ला, आसनसोल: ध्वनि प्रदूषण नियंत्रण और ध्वनि कानूनों के बारे में जागरूकता बढ़ाने के लिए रविवार को आसनसोल साउथ पुलिस स्टेशन की ओर से एक पहल की गई।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সাউন্ড সংক্রান্ত আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে রবিবার Asansol South Police Station-এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্দির, মসজিদ, গুরুদুয়ারা ও চার্চ-সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। সেখানে সাউন্ড পলিউশন আইন অনুযায়ী কী কী নির্দেশিকা রয়েছে এবং শব্দবর্ধক যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলতে হবে, তা বিস্তারিতভাবে বোঝানো হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যাতে কোনও ভুল বার্তা না যায় এবং ভবিষ্যতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মুখার্জি জানান, বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের আইন অনুযায়ী করণীয় সম্পর্কে সচেতন করা হয়েছে। এদিন এসিপি Abdul Gaffar বলেন, “গুরুদুয়ারা, চার্চ, মন্দির, মসজিদ-সহ সমস্ত ধর্মীয় সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের ডাকা হয়েছিল। ২০০০ সালের সাউন্ড সংক্রান্ত আইন নিয়ে সমস্ত কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হয়েছে।”

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां