Nirbhik Bangla
आसनसोल

পার্কিং নিয়ে কড়া পুলিশ প্রশাসন, আসানসোলে অভিযান জোরদার

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসানসোল শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। শহরের যানজট নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ পার্কিং...

Abdul Haque
Abdul Haque
29 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
পার্কিং নিয়ে কড়া পুলিশ প্রশাসন, আসানসোলে অভিযান জোরদার
निडर बंगाली, श्याम दास, आसनसोल: आसनसोल शहर में अवैध पार्किंग के खिलाफ पुलिस प्रशासन ने सख्त कार्रवाई की. शहर का यातायात नियंत्रण और सड़कें|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: আসানসোল শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুলিশ প্রশাসন। শহরের যানজট নিয়ন্ত্রণে আনতে এবং রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সোমবার অভিযান চালায় Asansol Durgapur Police Commissionerate। বিএনআর মোড় থেকে আসানসোল বাজার পর্যন্ত বিভিন্ন পার্কিং এলাকায় হানা দেয় পুলিশ। অভিযানের সময় পার্কিং পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয়। যেসব পার্কিং কর্মী বৈধ নথি দেখাতে পারেননি, তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ প্রশাসনের দাবি, বেআইনি পার্কিংয়ের কারণেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে প্রতিদিন তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সেই সমস্যা দূর করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পার্কিং নিয়ে কড়া পুলিশ প্রশাসন, আসানসোলে অভিযান জোরদার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা