Nirbhik Bangla
आसनसोल

आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के वार्ड-5 में जनकल्याण शिविर

आसनसोल: सामान्य लोगों तक राज्य सरकार की विभिन्न जनकल्याणकारी परियोजनाओं के लाभ पहुंचाने के लिए आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के बरो-5 क्षेत्र में एक विशेष जनकल्याण शिविर का आयोजन किया गया है।

Abdul Haque
Abdul Haque
6 अगस्त 2026 को 03:36 pm बजे
WhatsApp
आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के वार्ड-5 में जनकल्याण शिविर
आसनसोल: सामान्य लोगों तक राज्य सरकार की विभिन्न जनकल्याणकारी परियोजनाओं के लाभ पहुंचाने के लिए आसनसोल म्यूनिसिपल कॉर्पोर — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

আসানসোল: সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোরো-৫ এলাকায় একটি বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চলা এই শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্পের জন্য আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিবির পরিদর্শন করে বিজেপি নেতা প্রসেনজিৎ মণ্ডল জানান, সাধারণ মানুষ যাতে সহজেই সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিবিরে কর্মীরা আবেদনকারীদের বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছেন এবং আবেদনপত্র পূরণের ক্ষেত্রেও সহায়তা করছেন। প্রসেনজিৎ মণ্ডল আরও জানান, শিবিরের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও মানুষের সুবিধার্থে বোরো অফিসে আবেদনপত্র পাওয়া যাবে। সাধারণ মানুষ সেখান থেকে ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্প সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও বোরো অফিসের মাধ্যমে সরবরাহ করা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দ্রুত এবং সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে যোগ্য উপভোক্তারা কোনওভাবেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन के वार्ड-5 में जनकल्याण शिविर | Nirbhik Bangla | নির্ভীক বাংলা