Nirbhik Bangla
जीवन शैली

বর্ষার আগে পাঁচ পুল এলাকায় জলনিকাশি ব্যবস্থা পরিদর্শনে আসানসোল উত্তরের বিধায়ক

নির্ভীক বাংলা,আসানসোল: আসন্ন বর্ষা মরশুমে সাধারণ মানুষের যোগাযোগ পরিষেবা স্বাভাবিক রাখতে আসানসোলের সেন্ট্রাল রোড সংলগ্ন পাঁচ পুল এলাকার জলনিকাশি ব্যবস্থার পরিদর্শন করা হয়। সংশ্লিষ...

Abdul Haque
Abdul Haque
1 अगस्त 2026 को 11:36 am बजे
WhatsApp
বর্ষার আগে পাঁচ পুল এলাকায় জলনিকাশি ব্যবস্থা পরিদর্শনে আসানসোল উত্তরের বিধায়ক
निर्भीक बंगाली, आसनसोल: आगामी मानसून के दौरान आम लोगों के लिए सामान्य संचार सेवाएं सुनिश्चित करने के लिए आसनसोल की केंद्रीय सड़क पर पांच पु.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: আসন্ন বর্ষা মরশুমে সাধারণ মানুষের যোগাযোগ পরিষেবা স্বাভাবিক রাখতে আসানসোলের সেন্ট্রাল রোড সংলগ্ন পাঁচ পুল এলাকার জলনিকাশি ব্যবস্থার পরিদর্শন করা হয়। সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখা হয়। বিশেষ করে আসানসোল বাইপাস থেকে বার্নপুর সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কে বর্ষাকালে জল জমে যোগাযোগ ব্যবস্থায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এলাকায় দীর্ঘদিনের নিকাশি সমস্যার কারণ ও তার স্থায়ী সমাধানের উপায় নিয়েও আলোচনা হয়। পরিদর্শনকালে জানানো হয়, জলনিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং স্থায়ী সমস্যাগুলির সমাধানের মাধ্যমে উত্তর আসানসোলে আরও স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই প্রশাসনের লক্ষ্য। বর্ষার আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বর্ষার আগে পাঁচ পুল এলাকায় জলনিকাশি ব্যবস্থা পরিদর্শনে আসানসোল উত্তরের বিধায়ক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা