Nirbhik Bangla
प्रौद्योगिकी

আসানসোল উত্তরে এআইএমআইএম প্রার্থীর প্রচার, ওয়াইসীর নেতৃত্বে আস্থা রাখার আবেদন

নির্ভীক বাংলা ,আসানসোল: পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র (২৮১)-এ জোরকদমে প্রচার চালালেন এআইএমআইএম প্রার্থী Danish Aziz। বৃহস্পতিবার সেমিলিয়া তালাব এলাকা এবং ২৩ নম্বর ওয...

Abdul Haque
Abdul Haque
12 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
আসানসোল উত্তরে এআইএমআইএম প্রার্থীর প্রচার, ওয়াইসীর নেতৃত্বে আস্থা রাখার আবেদন
निडर बंगाली, आसनसोल: पश्चिम बंगाल के आसनसोल उत्तर विधानसभा क्षेत्र (181) - आईआईएमएस उम्मीदवार डैनी ऐश अजीज ने जोरदार प्रचार किया। बृहस्पति|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,আসানসোল: পশ্চিমবঙ্গের আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র (২৮১)-এ জোরকদমে প্রচার চালালেন এআইএমআইএম প্রার্থী Danish Aziz। বৃহস্পতিবার সেমিলিয়া তালাব এলাকা এবং ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন তিনি। প্রচারণার সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং দলকে সমর্থনের আবেদন জানান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এআইএমআইএম-কে ভোট দিয়ে দলকে শক্তিশালী করতে হবে এবং Asaduddin Owaisi-র নেতৃত্বে আস্থা রাখতে হবে। প্রার্থী আশ্বাস দেন, আসানসোল উত্তর কেন্দ্র থেকে জয়ী হলে এক বছরের মধ্যে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলি পূরণ করার চেষ্টা করবেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই আসানসোল উত্তর কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন এবং জোরদার প্রচার চালাচ্ছেন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোল উত্তরে এআইএমআইএম প্রার্থীর প্রচার, ওয়াইসীর নেতৃত্বে আস্থা রাখার আবেদন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা