Nirbhik Bangla
आसनसोल

আসানসোলে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা, আটক গাড়ি ও ব্যক্তি

নির্ভীক বাংলা,আসানসোল, বুধবার: নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই আসানসোলের কালা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। বুধবার রানীগঞ্জ দিক থেকে আসা...

Abdul Haque
Abdul Haque
7 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
আসানসোলে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা, আটক গাড়ি ও ব্যক্তি
निडर बंगाली, आसनसोल, बुधवार: चुनाव से पहले पुलिस सर्चिंग के दौरान आसनसोल के काला मोड़ इलाके पर कड़ी निगरानी रखी गई|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, বুধবার: নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই আসানসোলের কালা মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। বুধবার রানীগঞ্জ দিক থেকে আসা একটি বোলেরো গাড়িকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা ব্যক্তির কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এরপরই পুলিশ গাড়িটি আটক করার পাশাপাশি ওই ব্যক্তিকেও আটক করে। সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। টাকার সঠিক অঙ্ক নির্ধারণের জন্য গোনার কাজ শুরু করেছে পুলিশ। জানা গেছে, আটক গাড়িটি রানীগঞ্জ থেকে আসছিল এবং সেটি বরাকর এলাকার বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আসানসোলে নাকা চেকিংয়ে উদ্ধার প্রায় ১৫ লক্ষ টাকা, আটক গাড়ি ও ব্যক্তি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা