Nirbhik Bangla
राजनीति

চপ ভেজে ‘দিদির মডেল’-কে কটাক্ষ, আসানসোলে বেকারত্ব ইস্যুতে সরব অগ্নিমিত্রা পাল

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবর্ধমান: নির্বাচনী প্রচারের মাঝেই আসানসোল দক্ষিণ বিধানসভায় ভিন্নধর্মী প্রচারে নজর কাড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মণ্ডল ৩-এর ৩৮ নম্বর ওয়ার্ডে...

Abdul Haque
Abdul Haque
3 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
চপ ভেজে ‘দিদির মডেল’-কে কটাক্ষ, আসানসোলে বেকারত্ব ইস্যুতে সরব অগ্নিমিত্রা পাল
निडर बंगाली, आसनसोल, पश्चिम बंधन: चुनाव प्रचार में बीजेपी उम्मीदवार अग्निमित्रो पॉल आसनसोल दक्षिण विधानसभा में धर्म के खिलाफ प्रचार किया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবর্ধমান: নির্বাচনী প্রচারের মাঝেই আসানসোল দক্ষিণ বিধানসভায় ভিন্নধর্মী প্রচারে নজর কাড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মণ্ডল ৩-এর ৩৮ নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর বুথ এলাকায় একটি চপ-মুড়ির দোকানে হঠাৎই পৌঁছে যান তিনি এবং নিজেই কড়াই হাতে নিয়ে চপ ভাজতে শুরু করেন। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। ‘দিদির মডেল’ নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, চাকরি না পেলে যুবকদের চপ-মুড়ি বিক্রি করতে বলা হচ্ছে—এদিন সেই বার্তাই তুলে ধরতেই তিনি নিজে এই কাজ করছেন। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, রাজ্যের যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থান কতটা তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, রাজ্য সরকার চাকরির সুযোগ দিতে ব্যর্থ হয়েছে এবং যুব সমাজকে ছোটখাটো পেশায় সীমাবদ্ধ থাকতে বাধ্য করছে। এছাড়াও ভাতা ইস্যুতেও সরব হন তিনি। তাঁর বক্তব্য, সামান্য অর্থ দিয়ে যুবকদের ভবিষ্যৎ সুরক্ষিত করা সম্ভব নয় এবং এতে তাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের প্রতীকী কর্মসূচি ও তীব্র রাজনৈতিক মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ আরও চড়েছে। এখন সাধারণ মানুষের প্রতিক্রিয়াই ঠিক করবে এই ‘চপ পলিটিক্স’-এর প্রভাব কতটা পড়বে ভোটের ময়দানে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
চপ ভেজে ‘দিদির মডেল’-কে কটাক্ষ, আসানসোলে বেকারত্ব ইস্যুতে সরব অগ্নিমিত্রা পাল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা