Nirbhik Bangla
आसनसोल

রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে কৃত্রিম অঙ্গ ও হুইলচেয়ার বিতরণ

নির্ভীক বাংলা,আসানসোল: মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল Rotary Club of Asansol Greater। আসানসোলের এসবি গড়াই রোডের একটি বেসরকারি হলে আয়োজিত তিনদিনের বিশেষ শিবিরে দুঃস্থ ...

Abdul Haque
Abdul Haque
2 जुलाई 2026 को 11:36 am बजे
WhatsApp
রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে কৃত্রিম অঙ্গ ও হুইলচেয়ার বিতরণ
निडर बंगाली, सजेशोल: रोटरी क्लब ऑफ आसनसोल ने बड़ी मानवीय पहल का एक चमकदार उदाहरण स्थापित किया है। एसबीआई गराई रोड, आसनसोल में से एक|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল Rotary Club of Asansol Greater। আসানসোলের এসবি গড়াই রোডের একটি বেসরকারি হলে আয়োজিত তিনদিনের বিশেষ শিবিরে দুঃস্থ ও বিশেষভাবে সক্ষম মানুষদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন ও হুইলচেয়ার প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী Moloy Ghatak, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য Gurudas Chatterjee, ক্লাবের সভাপতি Sachindra Nath Ray সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক জানান, আসানসোল শহরে বহু স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবামূলক কাজে যুক্ত। কেউ রক্তদান শিবির আয়োজন করে, আবার রোটারি ক্লাবের মতো আন্তর্জাতিক সংগঠন গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে যাদের বিভিন্ন কারণে হাত বা পা হারাতে হয়েছে, তাদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করে। রোটারি ক্লাবের সভাপতি শচীন্দ্র নাথ রায় জানান, ২২, ২৩ ও ২৪ তারিখ ধরে চলা এই শিবিরে প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তা প্রতিস্থাপন করা হচ্ছে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে দুটি হুইলচেয়ারও দান করা হয়েছে। মোট ৫০ জন উপভোক্তাকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে বলে জানা গেছে। এই উদ্যোগকে ঘিরে উপকৃত মানুষদের মুখে হাসি ফুটেছে, যা সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে উঠে এসেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
রোটারি ক্লাব অফ আসানসোল গ্রেটারের উদ্যোগে কৃত্রিম অঙ্গ ও হুইলচেয়ার বিতরণ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা